দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়ে ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখেই চট্টগ্রামে সিরিজ হেরেছে টাইগাররা। আজ শেষ ম্যাচে হারলে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হবে লাল-সবুজের দলকে। তাই হোয়াইটওয়াশ এড়াতে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স করা সাকলাইনকে ছাড়াই হতে পারে শেষ ম্যাচের একাদশ। একাদশ থেকে বাদ পড়তে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। সবশেষ ম্যাচে চার ওভারে ৪৬ রান খরচ করেন তিনি। তবে দুই ম্যাচেই প্রত্যাশা পূরণ করতে না পারলেও একাদশে জায়গা ধরে রাখতে পারেন শামীম হোসেন পাটোয়ারী।
ব্যাটিং বিভাগে ওপেনিংয়ে দেখা যেতে পারে তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানকে। তিন নম্বরে খেলতে পারেন সৌম্য সরকার। মিডল অর্ডারে থাকবেন পারভেজ হোসেন ইমন, অধিনায়ক তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারী। লোয়ার অর্ডারে থাকবেন শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে না থাকা তাসকিন আহমেদ শেষ ম্যাচে একাদশে ফিরতে পারেন। বোলিং বিভাগে মুস্তাফিজুর রহমানের সঙ্গে থাকতে পারেন নাহিদ রানা।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয় (অধিনায়ক), শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
এমএস/